সিস্টার নিবেদিতা তাঁর কাশ্মীর ভ্রমণের সময় পবিত্র অমরনাথ যাত্রার অভিজ্ঞতা এই লেখাটিতে তুলে ধরেছেন।
West Bengal HS Class 11 English First Semester
‘Composed upon Westminster Bridge, September 3, 1802’
The Swami had observed every rite of the pilgrimage, as he came along. He had told his beads, kept fasts, and bathed in the ice-cold waters of five streams in succession, crossing the river-gravels on our second day. And now, as he entered the Cave, it seemed to him, as if he saw Shiva made visible before him. Amidst the buzzing, swarming noise of the pilgrim-crowd, and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated two or three times, unnoticed; and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amar-not to die, until he himself had willed it. In this way, possibly, was defeated or fulfilled that pre-senti- ment which had haunted him from childhood, that he would meet with death, in a Shiva temple amongst the mountains.
স্বামী যাত্রাপথে আসতে আসতে তীর্থযাত্রার প্রতিটি নিয়ম নিষ্ঠার সাথে পালন করেছিলেন। তিনি জপমালা জপ করেছেন, উপবাস পালন করেছেন, এবং টানা পাঁচটি ধারার বরফঠান্ডা জলে স্নান করেছেন, দ্বিতীয় দিনে নদীর কাঁকর-পাথর পার হয়ে। এবং এখন, যখন তিনি গুহায় প্রবেশ করলেন, তখন তাঁর মনে হল যেন তিনি স্বয়ং শিবকে দৃষ্টিগোচর রূপে দেখছেন।
তীর্থযাত্রীদের ভিড়ের গুঞ্জন ও ওপর থেকে পায়রা ডানার ঝাপটানোর শব্দের মাঝে, তিনি নতজানু হয়ে দুই-তিনবার প্রণাম করলেন, কারও নজরে না পড়ে; তারপর, অনুভূতির বশে নিজেকে হারিয়ে ফেলবেন এই আশঙ্কায়, তিনি উঠে চুপচাপ বেরিয়ে গেলেন। পরে তিনি বলেছিলেন যে এই ক্ষণিক মুহূর্তগুলিতে তিনি শিবের কাছ থেকে ‘অমরত্বের’ বর পেয়েছেন—যে পর্যন্ত না তিনি নিজে মৃত্যুর ইচ্ছা করবেন, ততদিন পর্যন্ত তাঁর মৃত্যু হবে না। সম্ভবত এইভাবেই পূর্ণ বা পরাজিত হল সেই পূর্বাভাস, যা শৈশবকাল থেকেই তাঁকে তাড়া করত—তিনি মৃত্যুর মুখোমুখি হবেন কোনো পাহাড়ঘেরা শিবমন্দিরে।
Outside the Cave, there was no Brahminic exploitation of the helpless people. Amarnath is remarkable for its simplicity and closeness to nature. But the pilgrimage culminates on the great day of Rakhibandhan, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. Afterwards, we rested and had a meal, on some high boulders beside the stream, before returning to our tents.
গুহার বাইরে নিরুপায় মানুষের ওপর কোনো ব্রাহ্মণ্য শোষণ ছিল না। অমরনাথ তার সরলতা এবং প্রকৃতির সান্নিধ্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু তীর্থযাত্রার চূড়ান্ত পরিণতি ঘটে রাখীবন্ধনের মহাদিবসে, এবং আমাদের কব্জিতে বাঁধা হয় সেই পূজনীয় লাল ও হলুদ রঙের সূতা। পরে আমরা একধারে পাহাড়ি ঝরনার পাশে বড় বড় পাথরের উপর বসে বিশ্রাম নিই এবং আহার করি, তারপর আমাদের তাঁবুতে ফিরে যাই।
The Swami was full of the place. He felt that he had never been to anything so beautiful. He sat long silent. Then he said dreamily, “I can well imagine how this Cave was first discovered. A party of shepherds, one summer day, must have lost their flocks, and wandered in here in search of them. Then, when they came home to the valleys, they told how they had suddenly come upon Mahadev!”
স্বামীর মন ভরে গিয়েছিল সেই স্থানটি নিয়ে। তিনি অনুভব করলেন, এর আগে তিনি কখনও এত সুন্দর কোনো জায়গায় আসেননি। তিনি দীর্ঘক্ষণ নীরবে বসে রইলেন। তারপর স্বপ্নমগ্ন কণ্ঠে বললেন, “আমি সহজেই কল্পনা করতে পারি, কীভাবে এই গুহার প্রথম আবিষ্কার হয়েছিল। কোনো এক গ্রীষ্মের দিনে, রাখালদের একটি দল নিশ্চয়ই তাদের পশুপাল হারিয়ে ফেলে, আর সেগুলিকে খুঁজতে খুঁজতে তারা এখানে এসে পড়ে। তারপর, যখন তারা উপত্যকায় ফিরে যায়, তারা বলে যে হঠাৎ করেই তারা মহাদেবের সাক্ষাৎ পেয়েছিল!”
Of my Master himself, in any case, a like story was true. The purity and whiteness of the ice-pillar had startled and enwrapt him. The cavern had revealed itself to him as the secret of Kailas. And for the rest of his life, he cherished the memory of how he had entered a mountain-cave, and come face to face there with the Lord Himself.
আমার গুরুদেবের ক্ষেত্রেও, অন্তত এই ধরনের একটি গল্প ছিল একেবারে সত্য। বরফ-স্তম্ভের বিশুদ্ধতা ও শুভ্রতা তাঁকে অভিভূত ও মুগ্ধ করেছিল। গুহাটি তাঁর কাছে কৈলাসের এক গোপন রহস্যরূপে উদ্ভাসিত হয়েছিল। আর জীবনের বাকি সময়টা তিনি এই স্মৃতিটিকেই হৃদয়ে ধারণ করে রেখেছিলেন—কীভাবে তিনি এক পর্বত-গুহায় প্রবেশ করেছিলেন এবং সেখানে স্বয়ং ভগবানের মুখোমুখি হয়েছিলেন।
✍️ অফলাইন ইংরাজী ক্লাস
CLASS - XI[NOTE : নিচে 30 টা MCQ দেওয়া আছে, বাংলায় explanation সহ]
নিচে প্রতিটা লাইনের বঙ্গানুবাদ দেওয়া আছে
Amarnath – Last Part : Class 11
এই টপিক থেকে প্র্যাক্টিস কুইজে অংশ নিতে নিচে দেওয়া বক্স এ start button এ ক্লিক করুন।
Amarnath by Sister Nivedita
থেকে বাকি পোস্টগুলি
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎