Macbeth
– William Shakespeare
‘Macbeth – William Shakespeare’ নাটকের বাংলা অর্থ, MCQ প্রশ্নোত্তর (HS First Semester English) সহ বিস্তারিত আলোচনা
West Bengal HS Class 11 English First Semester
‘Macbeth – William Shakespeare’ Bengali Meaning, MCQ Question-Answer and Explanation for HS 3rd Semester English
‘Macbeth’ শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা ১৬০৬ খ্রিস্টাব্দে লেখা হয়। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ সামাজিক, ঐতিহাসিক ও রাজনৈতিক কারণ কাজ করেছিল।
Paragraph 1: Macbeth’s Heroic Fame
When Duncan was the king of Scotland,
যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন,
there lived a brave General who was looked up to with high esteem throughout Scotland for his great valour and skill in wars.
তখন স্কটল্যান্ডে এক সাহসী জেনারেল বাস করতেন যিনি তাঁর অসাধারণ সাহসিকতা ও যুদ্ধকৌশলের জন্য সমগ্র স্কটল্যান্ডে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
He was also a close relative of the old king.
তিনি প্রাচীন রাজা ডানকানের ঘনিষ্ঠ আত্মীয়ও ছিলেন।
He was Macbeth, the Thane of Glamis.
তিনি ছিলেন ম্যাকবেথ, গ্লামিসের থেইন।
Of late, he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers —
সম্প্রতি, তিনি নরওয়ের সৈন্যদের সহায়তাপ্রাপ্ত এক বিদ্রোহী সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন—
he emerged as “valour’s minion” and “Bellona’s bridegroom” —
তিনি হয়ে উঠেছিলেন “সাহসের প্রিয়পাত্র” ও “যুদ্ধদেবী বেলোনার বর”—
his valour and courage demanded praise from all and sundry.
তাঁর সাহস ও বীরত্ব সকলের কাছ থেকে প্রশংসা দাবি করেছিল।
Paragraph 2: Meeting the Witches
The two Scottish Generals, Macbeth and Banquo, were returning from the great battle.
স্কটিশ দুই জেনারেল, ম্যাকবেথ ও ব্যাঙ্কো, মহাযুদ্ধ থেকে ফিরছিলেন।
There was thunder and lightning.
বজ্রবিদ্যুৎসহ প্রচণ্ড ঝড় হচ্ছিল।
On the way they were stopped by the strange appearance of three figures that looked like women,
পথে তাঁদের পথরোধ করল তিনটি অদ্ভুত আকৃতির মানুষ, যারা দেখতে মহিলার মতো ছিল,
except that they had beards, and their withered skin and wild dresses made them look like unearthly creatures.
তবে তাদের দাঁড়ি ছিল, শুকনো চামড়া ও অদ্ভুত পোশাক তাদের অতিপ্রাকৃত জীব বলে মনে করাত।
They were dancing, they were singing:
তারা নাচছিল, গান গাইছিল:
“Fair is foul, and foul is fair
Hover through the fog and filthy air.”
“যা ভাল, তাই মন্দ; আর যা মন্দ, তাই ভাল
কুয়াশা ও ঘোলাটে বাতাসে উড়ে চল।”
Paragraph 3: The Prophecies
As they saw the two Generals, the first witch saluted Macbeth with the title of ‘Thane of Glamis’.
দুই জেনারেলকে দেখে প্রথম ডাইনি ম্যাকবেথকে ‘গ্লামিসের থেইন’ উপাধি দিয়ে সম্ভাষণ জানাল।
The general was scarcely startled to find himself known by such creatures.
ম্যাকবেথ বিস্মিত হলেন, কারণ এমন অদ্ভুত জীবরা তাঁকে চিনল কিভাবে!
The second witch addressed him as the ‘Thane of Cawdor’ to which he had no pretensions;
দ্বিতীয় ডাইনি তাঁকে ‘কডরের থেইন’ বলল, যদিও এমন কোনো দাবির অধিকার ম্যাকবেথের ছিল না;
and the third told him, “You will be the king of Scotland hereafter.”
এবং তৃতীয় ডাইনি বলল, “তুমি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে।”
Such a prophetic greeting might well amaze him for he knew that as long as the king’s sons survived, he could scarcely hope to succeed to the throne.
এইরকম ভবিষ্যৎবানীমূলক সম্ভাষণ তাকে যথেষ্ট বিস্মিত করল, কারণ সে জানত, রাজপুত্ররা জীবিত থাকলে তার রাজার সিংহাসনে আরোহণের কোনো সম্ভাবনা নেই।
Paragraph 4: Banquo’s Curiosity
By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him
এতক্ষণে, ব্যাঙ্কো কৌতূহলী হয়ে উঠল কেন ডাইনিরা তার সম্পর্কে কিছুই বলল না
whereas they kindled hope in the heart of his dearest friend.
যখন তারা তার প্রিয় বন্ধুর মনে আশার আলো জ্বেলে দিয়েছে।
So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms:
তাই ডাইনিরা ব্যাঙ্কোর দিকে ফিরে তাকাল এবং কিছুটা ধাঁধার মতো করে বলল:
to be lesser than Macbeth and greater, not so happy, but much happier.
ম্যাকবেথের চেয়ে কম, কিন্তু আবার বড়ো; ততটা সুখী নয়, কিন্তু আরও বেশি সুখী।
They also prophesied that although Banquo would never reign as the king of Scotland,
তারা আরও ভবিষ্যদ্বাণী করল, ব্যাঙ্কো কখনো স্কটল্যান্ডের রাজা হবে না,
yet his successors would be the kings.
তবুও তার বংশধররা রাজা হবে।
And then they turned into thin air and vanished,
তারপর তারা হাওয়ার মধ্যে মিলিয়ে গেল,
by which the Generals realized the weird sisters to be witches.
এতে জেনারেলরা বুঝতে পারল যে তারা অদ্ভুত ডাইনি।
Paragraph 5: The Title Comes True
While they stood there pondering on the strangeness of this adventure,
যখন তারা এই ঘটনাটির অদ্ভুততা নিয়ে ভাবছিল,
there arrived certain envoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor.
ঠিক তখনই রাজার পক্ষ থেকে দূতেরা এল, যাদের ম্যাকবেথকে কডরের থেইনের উপাধি দেওয়ার ক্ষমতা ছিল।
It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement,
এটা এমন এক অলৌকিক ঘটনা যা ডাইনিদের ভবিষ্যদ্বাণীর সাথে একেবারে মিলে গেল, যার ফলে ম্যাকবেথ বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে থাকল,
unable to respond to the greetings of the envoys, Ross & Angus.
এবং দূত রস ও অ্যাঙ্গাসের সম্ভাষণে সাড়া দিতে পারল না।
Hopes began to swell in his heart with this Thane of Cawdorship and he was now thinking of the prediction of the third witch.
এই কডরের থেইন হওয়ার খবর ম্যাকবেথের মনে আশার বীজ বপন করল এবং সে এখন তৃতীয় ডাইনির ভবিষ্যদ্বাণীর কথা ভাবছিল।
Turning to Banquo, he said, “Do you not hope that your children shall be the kings of the future,
ব্যাঙ্কোর দিকে তাকিয়ে সে বলল, “তুমি কি আশা করছ না যে তোমার সন্তানরাই ভবিষ্যতের রাজা হবে,
since, what the witches promised to me has so wonderfully come to pass?”
কারণ ডাইনিরা আমাকে যা বলেছিল তা তো চমৎকারভাবে সত্যি হয়েছে?”
“That hope,” replied Banquo, “might enkindle you to aim at the throne,
“এই আশাই,” ব্যাঙ্কো জবাব দিল, “তোমাকে সিংহাসনের প্রতি লালায়িত করে তুলতে পারে,
but oftentimes these ministers of darkness tell us truths in little things,
কিন্তু প্রায়ই এই অন্ধকারের দূতেরা ছোটখাটো বিষয়ে সত্য কথা বলে,
to betray us into deeds of greatest consequence.”
যাতে তারা আমাদের থেকে সবচেয়ে বড় ভুল করিয়ে নিতে পারে।”
Paragraph 6: Macbeth Shares the Prophecy, Lady Macbeth’s Persuasion
However, the prophesies of the witches had sunk too deep into the mind of Macbeth.
তবে ডাইনিদের ভবিষ্যদ্বাণীগুলি ম্যাকবেথের মনে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল।
He told his wife about the strange prediction of the three witches, and also its partial accomplishment.
সে তার স্ত্রীকে তিন ডাইনির অদ্ভুত ভবিষ্যদ্বাণী ও তার আংশিক বাস্তবায়নের কথা বলল।
Lady Macbeth spurred on the reluctant purpose of Macbeth who felt compunction at the thoughts of blood.
লেডি ম্যাকবেথ রক্তপাতের চিন্তায় অনুশোচিত ও দ্বিধান্বিত ম্যাকবেথকে হত্যা পরিকল্পনার দিকে ঠেলতে থাকলেন।
She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy.
তিনি বারবার বোঝাতে লাগলেন যে, রাজাকে হত্যা করা সেই মনোরম ভবিষ্যদ্বাণী পূরণের জন্য একান্ত প্রয়োজনীয় পদক্ষেপ।
It happened that at this time King Duncan came to visit Macbeth’s castle along with his two sons, Malcolm and Donalbain and numerous Thanes and attendants to honour Macbeth for his triumph against the rebels.
ঠিক তখনই রাজা ডানকান তাঁর দুই পুত্র ম্যালকম ও ডোনালবেইন, বহু থেইন এবং অনুচরদের নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে জয়ে ম্যাকবেথকে সম্মান জানাতে তাঁর প্রাসাদে আগমন করেন।
Paragraph 7: The Atmosphere at Inverness
Inverness, the castle of Macbeth was pleasantly situated on a hill and the air about it was sweet and wholesome.
ইনভারনেস, ম্যাকবেথের প্রাসাদ, একটি পাহাড়ের ওপরে মনোরমভাবে অবস্থিত ছিল এবং তার চারপাশের বাতাস ছিল সুগন্ধময় ও স্বাস্থ্যকর।
The nests that the swallows or the marlets had built under all the jutting friezes and buttresses of the building.
দালানের প্রতিটি উঁচু অলংকরণ ও ভিত্তির নিচে আবাস গেঁথেছিল গাঙচিল ও মারলেট পাখিরা।
The king was extremely pleased as he entered the palace not only for its wonderful ambience
রাজা প্রাসাদে প্রবেশ করে অত্যন্ত আনন্দিত হন, শুধু তার মনোমুগ্ধকর পরিবেশের জন্য নয়,
but also due to the attention and respect of his hostess, Lady Macbeth,
বরং তার আতিথ্য গ্রহণকারী লেডি ম্যাকবেথের আন্তরিক যত্ন ও শ্রদ্ধার জন্যও,
who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette.
যিনি হাসি ও সৌজন্যমূলক আচরণের আড়ালে তাঁর বিশ্বাসঘাতকতাপূর্ণ উদ্দেশ্যকে ঢেকে রাখার নিপুণ কৌশল রপ্ত করেছিলেন।
Paragraph 8: The Midnight Hour and Lady Macbeth’s Conflict
Tired of his long journey the king went early to bed.
দীর্ঘ ভ্রমণে ক্লান্ত রাজা শীঘ্রই শুয়ে পড়লেন।
It was the middle of the night.
রাত তখন মধ্যগভীর।
Now over half the world Nature seems dead, and wicked dreams abuse sleeping men’s minds, and none but the wolf or the murderer is out for hunt.
এখন পৃথিবীর অর্ধেক ঘুমিয়ে পড়েছে, প্রকৃতি নিস্তব্ধ; কুৎসিত স্বপ্নেরা ঘুমন্ত মানুষের মনে হানা দিচ্ছে; কেবল নেকড়ে বা খুনিরাই শিকারে বেরিয়েছে।
This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king.
এই ছিল সেই সময়, যখন লেডি ম্যাকবেথ জেগে উঠলেন রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করতে।
She would not have undertaken a deed so abhorrent to her sex,
এমন নিন্দনীয় কাজ, যা এক নারীর স্বভাবের পরিপন্থী, তিনি নিজে থেকে কখনোই করতেন না,
and she was well aware of her husband’s nature that was too full of the milk of human kindness to execute a contrived murder.
এবং তিনি ভালই জানতেন তাঁর স্বামীর স্বভাব এতটাই মানবিক দয়া ও কোমলতায় পরিপূর্ণ যে পূর্বপরিকল্পিত কোনো হত্যাকাণ্ড সে সম্পন্ন করতে পারবে না।
She knew that her husband was ambitious but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition.
তিনি জানতেন তাঁর স্বামী উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই চূড়ান্ত অপরাধের জন্য প্রস্তুত নয় যা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গী হয়।
She had won his consent about the murder, but she doubted his resolution,
তিনি তাঁর স্বামীর কাছ থেকে হত্যার সম্মতি আদায় করেছিলেন, কিন্তু তাঁর দৃঢ়সংকল্প নিয়ে সন্দিহান ছিলেন,
and she feared that the natural tenderness of his disposition would defeat the purpose.
এবং তিনি আশঙ্কা করছিলেন যে তাঁর স্বামীর স্বাভাবিক কোমলতা পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে।
So, armed with a dagger, she approached the king’s chamber.
তাই এক হাতে ছুরি নিয়ে তিনি রাজা ডানকানের কক্ষে এগিয়ে গেলেন।
There she found Duncan in sound sleep and as she viewed him earnestly,
সেখানে তিনি ডানকানকে গভীর নিদ্রায় আবিষ্ট অবস্থায় পেলেন এবং মনোযোগ দিয়ে তাঁকে দেখলেন,
there was something in his face which resembled her own father.
তাঁর মুখে এমন কিছু ছিল যা লেডি ম্যাকবেথের নিজের পিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল।
Thus she had not the courage to proceed further.
ফলে, তাঁর আর সাহস হল না সামনে এগিয়ে যাওয়ার।
Paragraph 9: Macbeth’s Moral Conflict
She returned to confer with her husband.
তিনি ফিরে এলেন তাঁর স্বামীর সঙ্গে আলোচনা করতে।
He thought that there were strong reasons against the murder.
ম্যাকবেথ ভাবছিলেন যে এই হত্যার বিরুদ্ধে শক্তিশালী যুক্তি রয়েছে।
Macbeth was not only a subject but also a close relative to Duncan.
ম্যাকবেথ ছিলেন শুধু প্রজাই নন, রাজা ডানকানের ঘনিষ্ঠ আত্মীয়ও।
Besides, he had been a host to the king; so his duty would be to protect the king from the threat of the murderers, not to bear the dagger himself.
তাছাড়া, তিনি তো রাজাকে আতিথ্য দিচ্ছিলেন; তাই তাঁর কর্তব্য ছিল হত্যাকারীর হাত থেকে রক্ষা করা, নিজে হাতে ছুরি ধরা নয়।
He also considered how just and merciful a king this Duncan had been, how clear of offence to his subjects, how loving to his nobility that his subjects are doubly bound to avenge his death.
তিনি ভাবলেন, কী ন্যায়পরায়ণ ও করুণাশীল ছিলেন ডানকান; তাঁর প্রজাদের প্রতি অপরাধশূন্য ও অভিজাতদের প্রতি স্নেহপরায়ণ — ফলে তাঁর মৃত্যুর প্রতিশোধ নেওয়া প্রজাদের দ্বিগুণ দায়িত্ব।
Moreover, by the favours of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how would those honours be stained by the reputation of so foul a murder!
আরও একটি কথা, রাজার কৃপায় ম্যাকবেথ সকলের শ্রদ্ধায় উচ্চ আসনে আসীন ছিলেন; অথচ এমন জঘন্য হত্যাকাণ্ড তাঁর সেই সম্মানকে কলঙ্কিত করবে।
Paragraph 10: Lady Macbeth’s Manipulation
In these conflicts of the mind Lady Macbeth found that her husband had resolved to proceed no further.
এই মানসিক দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ বুঝলেন যে তাঁর স্বামী আর এগোতে রাজি নন।
But she was a woman not easily shaken from her purpose.
কিন্তু তিনি এমন এক নারী, যাঁকে তাঁর উদ্দেশ্য থেকে সহজে টলানো যায় না।
She began to pour in at his ears words tinged with a “valour of her tongue”
তিনি তাঁর স্বামীর কানে ঢেলে দিলেন একরকম মুখের সাহস ভরা কথা,
infusing a portion of her own spirit into his mind,
নিজের সাহসিকতার একটি অংশ তাঁর মনে সঞ্চারিত করতে করতে,
assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken,
একটির পর একটি যুক্তি উপস্থাপন করতে লাগলেন, কেন তাকে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা উচিত নয়,
and how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty!
এবং কীভাবে মাত্র এক রাতের কাজ ভবিষ্যতের সব দিন-রাত্রিকে রাজত্ব ও ক্ষমতার অধীনে এনে দেবে!
She even accused him of cowardice and fickleness for reverting to his decision.
তিনি তাকে কাপুরুষতা ও অস্থিরতার অভিযোগে অভিযুক্ত করলেন, কারণ সে নিজের সিদ্ধান্ত থেকে ফিরে আসছে।
She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king’s chamber.
তিনি এটাও বললেন, কতটা সহজ হবে হত্যার দোষ রাজকক্ষের বাইরে ঘুমিয়ে থাকা মাতাল প্রহরীদের ঘাড়ে চাপানো।
Paragraph 11: Macbeth’s Hallucination and Murder
So Macbeth took the dagger in his hand, and softly stole in the dark to the room where Duncan slept.
তখন ম্যাকবেথ হাতে ছুরি নিলেন, এবং ধীরে ধীরে অন্ধকারে গিয়ে পৌঁছালেন সেই ঘরে যেখানে ডানকান ঘুমাচ্ছিলেন।
As he advanced towards the bed-chamber he visualized another dagger hanging in the air with the handle pointed towards him
যখন তিনি শয্যাকক্ষের দিকে এগোচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন আরও একটি ছুরি বাতাসে ঝুলছে, যার হ্যান্ডেল তাঁর দিকে নির্দেশ করছে,
and there were drops of blood on the tip and the blade of the dagger.
এবং ছুরির ডগা ও ধার রক্তে ভেজা।
Macbeth tried to grasp the dagger, but it faded into the air.
ম্যাকবেথ ছুরিটা ধরার চেষ্টা করলেন, কিন্তু সেটা বাতাসে মিলিয়ে গেল।
To his realisation it was only a mere phantasm created from his hot and oppressed brain for the business he had in hand.
তিনি বুঝলেন, এটা নিছক এক ভ্রান্ত কল্পনা, যা তাঁর উত্তপ্ত ও ভারাক্রান্ত মস্তিষ্ক সৃষ্টি করেছে এই ভয়ানক কাজের চাপ থেকে।
Paragraph 12: After the Murder – Guilt and Fear
Overcoming this fear, Macbeth entered Duncan’s room, and slew the hapless king.
এই ভয় কাটিয়ে ম্যাকবেথ ডানকানের ঘরে প্রবেশ করলেন, এবং হতভাগ্য রাজাকে হত্যা করলেন।
Just as he was about to leave the room, one of the grooms, who was sleeping adjacent to the chamber, laughed in his sleep, and then cried out, “Murder”
তিনি ঘর ছাড়ার সময়, পাশেই ঘুমিয়ে থাকা এক প্রহরী ঘুমের মধ্যেই হেসে উঠল, তারপর চিৎকার করে বলল, “হত্যা!”
for which both of the grooms woke up; but then, one of them said, “God bless us!” and the other responded, “Amen”, and went off to sleep.
যার ফলে উভয় প্রহরী জেগে উঠল; তবে একজন বলল, “ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন!”, আরেকজন বলল, “আমেন”, এবং তারা আবার ঘুমিয়ে পড়ল।
Macbeth also tried to say “Amen”, but the word seemed to be stuck in his throat, and he could not utter it.
ম্যাকবেথও “আমেন” বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দটা যেন তাঁর গলায় আটকে গেল, তিনি তা উচ্চারণ করতে পারলেন না।
He felt that he heard a voice which said, “Sleep no more; Macbeth murders sleep, the innocent sleep, that nourishes life. Glamis has murdered sleep, and therefore Cawdor shall sleep no more. Macbeth shall sleep no more.”
তিনি অনুভব করলেন যেন একটি কণ্ঠস্বর বলছে, “আর ঘুম নেই; ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে — সেই নিরীহ ঘুমকে, যা জীবনের পুষ্টি। গ্লামিস ঘুমকে হত্যা করেছে, তাই কডর আর ঘুমাবে না। ম্যাকবেথ আর কখনও ঘুমাবে না।”
Paragraph 13: Lady Macbeth Covers Up the Deed
Macbeth thus returned to his wife who by now started to think that he had failed in his objective.
ম্যাকবেথ তখন তাঁর স্ত্রীর কাছে ফিরে এলেন, যিনি ইতিমধ্যেই ভাবছিলেন যে তিনি ব্যর্থ হয়েছেন।
He came in such distracted a state that she reproached for his want of resoluteness,
তিনি এমন বিহ্বল অবস্থায় ফিরলেন যে লেডি ম্যাকবেথ তাঁকে ভর্ৎসনা করলেন তাঁর অদৃঢ়তাজনিত দুর্বলতার জন্য,
and sent him to wash his hands of the blood that stained them.
এবং তাঁকে বললেন তাঁর রক্তে রঞ্জিত হাত ধুয়ে ফেলতে।
Meanwhile she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt.
এদিকে তিনি ছুরিটি নিয়ে প্রহরীদের গালে রক্ত মাখালেন যাতে হত্যার দোষটা তাদের ঘাড়ে চাপানো যায়।
Paragraph 14: The Murder Discovered, Macbeth Becomes King
Day broke, and with it the discovery of the murder,
দিন ভোর হল, আর তার সঙ্গে প্রকাশ পেল হত্যাকাণ্ডের ঘটনা,
and though Macbeth and his wife showed their utmost grief,
এবং যদিও ম্যাকবেথ ও তাঁর স্ত্রী চরম শোক প্রকাশ করলেন,
and the evidence of murder was sufficiently strong against the grooms,
এবং হত্যার প্রমাণ যথেষ্ট ছিল প্রহরীদের বিরুদ্ধে,
yet the entire suspicion fell upon Macbeth.
তবুও সমস্ত সন্দেহ এসে পড়ল ম্যাকবেথের উপর।
Duncan’s two sons fled immediately.
ডানকানের দুই পুত্র সঙ্গে সঙ্গে পালিয়ে গেল।
Malcolm, the eldest, sought for refuge in the English court,
বড় ছেলে ম্যালকম আশ্রয় খুঁজে নিল ইংল্যান্ডের রাজদরবারে,
while Donalbain, the youngest son, fled to Ireland.
আর ছোট ছেলে ডোনালবেইন পালিয়ে গেল আয়ারল্যান্ডে।
With the death of the king, the throne being vacated, and the sons being unavailable,
রাজা নিহত হওয়ার পর সিংহাসন শূন্য হয়ে পড়ল, এবং রাজপুত্রদের অনুপস্থিতির কারণে,
Macbeth who was the next claimer was crowned the king of Scotland.
ম্যাকবেথ, যিনি পরবর্তী দাবিদার ছিলেন, তাঁকেই স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষেক করা হল।
Thus the prediction of the weird sisters was literally accomplished.
এভাবেই ডাইনিদের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হল।
Paragraph 15: Macbeth’s Fear of Banquo’s Lineage
Macbeth and his queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king,
ম্যাকবেথ ও তাঁর রানি ডাইনিদের সেই ভবিষ্যদ্বাণী ভুলতে পারলেন না যে, যদিও ম্যাকবেথ রাজা হবে,
the children of Banquo, and not of Macbeth, would be the kings after him.
তবুও ব্যাঙ্কোর সন্তানরাই ভবিষ্যতে রাজা হবে, ম্যাকবেথের নয়।
The thought, that they had defiled their hands with blood by committing regicide,
এই ভাবনা—যে তারা রাজা হত্যা করে রক্তে হাত রঞ্জিত করল,
only to place the posterity of Banquo upon the throne—had rankled within them.
শুধু ব্যাঙ্কোর বংশধরদের সিংহাসনে বসানোর জন্য—তাদের মনে কষ্টকরভাবে গেঁথে রইল।
So Macbeth decided to kill Banquo and his son Fleance to nullify the prediction of the weird sisters.
তাই ম্যাকবেথ ঠিক করলেন ব্যাঙ্কো ও তাঁর পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করবেন, যাতে ডাইনিদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়।
Paragraph 16: The Banquet and Banquo’s Murder
To solemnise the kingship a banquet was arranged.
রাজ্যাভিষেককে স্মরণীয় করতে একটি ভোজের আয়োজন করা হয়।
All the chief Thanes along with Banquo and Fleance were invited.
সমস্ত প্রধান থেইনদের সঙ্গে ব্যাঙ্কো ও ফ্লিয়ান্সকেও আমন্ত্রণ জানানো হয়।
Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass.
ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনিকে নিয়োগ করে তাদের সেই পথে বসিয়ে দেন, যেদিক দিয়ে ব্যাঙ্কো ও ফ্লিয়ান্স যাওয়ার কথা।
The assassins pounced upon them and killed Banquo, but Fleance managed to escape.
হত্যাকারীরা হঠাৎ আক্রমণ করে ব্যাঙ্কোকে হত্যা করল, কিন্তু ফ্লিয়ান্স পালাতে সক্ষম হল।
Meanwhile, Macbeth and his wife played the role of perfect hosts with affable and graceful manners
এদিকে ম্যাকবেথ ও তাঁর স্ত্রী সুন্দর ব্যবহার ও সৌজন্য দিয়ে আদর্শ আতিথেয়তার ভূমিকা পালন করছিলেন,
that conciliated everyone present in the banquet.
যাতে উপস্থিত সকল অতিথি মুগ্ধ হন।
Paragraph 17: Macbeth Sees Banquo’s Ghost
Macbeth discoursed freely with the Thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo.
ম্যাকবেথ সকল থেইন ও অভিজাতদের সঙ্গে মুক্তভাবে কথাবার্তা বলছিলেন এবং তাঁর প্রিয় বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করছিলেন।
No sooner did he lament for his friend whom he was missing in the banquet,
তিনি ভোজসভায় অনুপস্থিত বন্ধুর জন্য শোক প্রকাশ করতেই,
than Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him.
তৎক্ষণাৎ তিনি দেখতে পেলেন ব্যাঙ্কোর ভূত তাঁর জন্য নির্দিষ্ট আসনে বসে আছে।
At this horrible sight, his cheeks became white with fear,
এই ভয়ানক দৃশ্য দেখে তাঁর গাল ভয়ে ফ্যাকাশে হয়ে গেল,
and he stood quite unmannered and unnerved with his eyes fixed upon the ghost.
এবং তিনি সম্পূর্ণ অশিষ্ট ও আতঙ্কগ্রস্ত অবস্থায় ভূতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন।
His queen and all other nobles saw nothing, but perceived him gazing upon an empty chair.
তাঁর রানি ও অন্যান্য অভিজাতরা কিছুই দেখতে পেলেন না, শুধু দেখলেন তিনি ফাঁকা চেয়ারের দিকে চেয়ে আছেন।
Paragraph 18: Lady Macbeth’s Intervention
They took it to be a fit of distraction,
তারা মনে করল এটা হয়ত কোনও মানসিক বিভ্রান্তির মুহূর্ত,
and Lady Macbeth even reproached him,
এমনকি লেডি ম্যাকবেথ তাঁকে ভর্ৎসনা করলেন,
and told him that it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan.
এবং বললেন, এটাই সেই কল্পনা, যা তাঁকে ডানকানকে হত্যার সময় বাতাসে ছুরি দেখিয়েছিল।
But Macbeth continued to visualize the ghost of Banquo,
কিন্তু ম্যাকবেথ ব্যাঙ্কোর ভূত দেখতে থাকলেন,
and gave no heed to all the noblemen could say,
এবং তিনি অভিজাতদের কোনও কথায় কর্ণপাত করলেন না,
and addressed the ghost with distracted words.
এবং তিনি বিভ্রান্ত কণ্ঠে ভূতের সঙ্গে কথা বললেন।
Lady Macbeth, fearing the dreadful secret would be disclosed,
লেডি ম্যাকবেথ আশঙ্কা করলেন এই ভয়ঙ্কর গোপন বিষয়টি প্রকাশ পাবে,
in great haste dismissed the guests,
তাই তাড়াহুড়ো করে অতিথিদের বিদায় দিলেন,
excusing the infirmity of Macbeth as a disorder he was often troubled with.
এবং ম্যাকবেথের এই অবস্থাকে এমন এক রোগ বলে ব্যাখ্যা দিলেন, যা তিনি মাঝে মাঝেই আক্রান্ত হন।
Paragraph 19: Troubled Sleep and the Need for More Knowledge
Macbeth and his wife had their sleeps affected with terrible dreams,
ম্যাকবেথ ও তাঁর স্ত্রীর ঘুম ভয়ংকর দুঃস্বপ্নে অতিষ্ঠ হয়ে উঠেছিল,
and the blood of Banquo troubled them not more than the escape of Fleance,
এবং ব্যাঙ্কোর রক্ত তাদের যতটা না উদ্বিগ্ন করেছিল, তার থেকেও বেশি করেছে ফ্লিয়ান্সের পলায়ন,
whom they now looked upon as father to a line of kings who would keep their posterity on the throne.
যাকে তারা এখন ভাবছিল ব্যাঙ্কোর বংশধরদের পিতৃপুরুষ, যাদের কারণে সিংহাসন কখনোই তাদের নিজস্ব বংশে থাকবে না।
With these miserable thoughts they found no peace,
এই যন্ত্রণাময় চিন্তায় তারা শান্তি হারাল,
and Macbeth decided to visit the heath once more in search of the three weird sisters to know his final outcome.
এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন আবার সেই নির্জন প্রান্তরে যাবেন, ডাইনিদের খুঁজে বের করবেন, তাঁর ভাগ্যের চূড়ান্ত ফল জানার জন্য।
Paragraph 20: The Witches and Their Dreadful Ritual
He found them in a cave near the heath where they were engaged in preparing their dreadful charms
তিনি তাঁদের পেলেন প্রান্তরের পাশে এক গুহায়, যেখানে তারা ভয়ঙ্কর মন্ত্র তৈরি করতে ব্যস্ত ছিল,
by which they conjured up infernal spirits to reveal his futurity.
যার মাধ্যমে তারা পাতাললোকের আত্মাদের আহ্বান করছিল ভবিষ্যৎ জানার জন্য।
Their horrid ingredients were toads, bats, and serpents, the eye of a newt, the tongue of a dog,
তাদের ভয়াবহ উপাদান ছিল ব্যাঙ, বাদুড়, সাপ, গুগলি টিকটিকির চোখ, কুকুরের জিভ,
the leg of a lizard, the wing of a night-owl, the scale of a dragon, the tooth of a wolf,
গিরগিটির পা, পেঁচার ডানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত,
the mummy of a witch, the root of poisonous hemlock, the gall of a goat,
এক ডাইনির মমি, বিষাক্ত হেমলকের মূল, ছাগলের পিত্ত,
the liver of a Jew, and the finger of a dead child.
একজন ইহুদির যকৃত, এবং একটি মৃত শিশুর আঙুল।
All these were set on to boil in a huge cauldron, which was cooled with baboon’s blood;
সব উপাদান এক বিশাল পাত্রে ফুটানো হচ্ছিল, যেটি বানরের রক্ত দিয়ে ঠান্ডা করা হচ্ছিল;
to the potion they poured in the blood of a sow that had eaten her young,
সেই ওষুধে তারা ঢালল এমন এক শুকরের রক্ত, যে নিজের সন্তানদের খেয়ে ফেলেছিল,
and they threw into the flame the grease that had sweaten from a murderer’s gibbet.
এবং আগুনে ছুঁড়ে দিল হত্যাকারীর ফাঁসিকাঠে ঝরা চর্বি।
By these charms they invoked the infernal spirits to answer their questions.
এইসব ভয়ংকর মন্ত্রে তারা পাতাললোকের আত্মাদের আহ্বান করল, তাদের প্রশ্নের উত্তর জানার জন্য।
Paragraph 21: Macbeth Confronts the Spirits
Macbeth demanded to know from them whether he would have his doubts resolved by them or by their masters, the Spirits.
ম্যাকবেথ জানতে চাইলেন, তাঁর সংশয়গুলো তাঁরা মেটাবেন নাকি তাঁদের প্রভু—অর্থাৎ আত্মারা?
He was not daunted by the ceremonies that he saw and boldly said, “Where are they? Let me see them.”
তিনি সেই ভয়াবহ আচার দেখে ভীত হলেন না, বরং সাহসের সঙ্গে বললেন, “তারা কোথায়? আমি তাদের দেখতে চাই।”
So they called the Spirits. There were three of them.
তখন ডাইনিরা আত্মাদের আহ্বান করল। তারা ছিল তিনজন।
The first one looked like an armed head, and he called Macbeth by name and told him, “Beware of the Thane of Fife.”
প্রথম আত্মা ছিল এক সশস্ত্র মাথার মতো; সে ম্যাকবেথকে নাম ধরে ডেকে বলল, “ফাইফের থেইন থেকে সাবধান থাকো।”
Paragraph 22: Macduff and the Second Apparition
Macbeth thanked him for the caution. He was jealous of Macduff, the Thane of Fife.
ম্যাকবেথ এই সতর্কতার জন্য তাকে ধন্যবাদ জানালেন। তিনি ফাইফের থেইন ম্যাকডাফকে নিয়ে ইতিমধ্যেই সন্দিহান ছিলেন।
The second Spirit arose in the likeness of a bloody child.
দ্বিতীয় আত্মা উঠে এল এক রক্তাক্ত শিশুর রূপে।
He called Macbeth by name, and told him to have no fear of death,
সে ম্যাকবেথকে নাম ধরে ডেকে বলল, মৃত্যুভয়ে যেন তিনি কাঁপেন না,
but to laugh and scorn at the power of man born naturally of a woman’s womb.
বরং হাসুন এবং অবজ্ঞা করুন সেই মানুষের শক্তিকে যে একজন নারীর গর্ভ থেকে জন্মেছে।
He advised him to be bold, bloody and resolute.
সে পরামর্শ দিল, সাহসী হও, রক্তপিপাসু হও, এবং দৃঢ়সংকল্প থাকো।
“Then live Macduff,” remarked the king, “What need do I fear of you, Macduff?
“তাহলে বেঁচে থাকো ম্যাকডাফ,” মন্তব্য করলেন রাজা, “তোমাকে ভয় পাবার দরকার কী, ম্যাকডাফ?
But yet I will make assurance doubly sure.
তবু আমি দ্বিগুণ নিশ্চিততা চাই।
You shall not live so that I may tell the pale-hearted Fear that it lies, and sleep in spite of thunder.”
তুমি বাঁচবে না, যাতে আমি ভীত হৃদয়কে বলতে পারি সে মিথ্যে কথা বলছে, এবং বজ্রপাতের মাঝেও আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি।”
Paragraph 23: The Final Spirit and Macbeth’s Last Question
The third spirit arose in the form of a crowned child with a tree in his hand.
তৃতীয় আত্মা এল একটি মুকুটধারী শিশুর রূপে, যার হাতে ছিল একটি গাছ।
He also called Macbeth by name, and comforted him against conspiracies,
সে-ও ম্যাকবেথকে নাম ধরে ডাকল, এবং ষড়যন্ত্র নিয়ে তাঁকে আশ্বস্ত করল,
and told him that he should never be vanquished,
এবং জানাল, সে কখনো পরাজিত হবে না,
until the wood of Birnam to Dunsinane Hill would come.
যতক্ষণ না বিরনাম অরণ্য ডানসিনেইন পাহাড়ে এসে পৌঁছায়।
“Who can unfix the forest, and move it from its earth-bound roots?” said the king.
“কে পারে এক বনকে উপড়ে এনে মাটির শিকড় থেকে ছিঁড়ে অন্যত্র নিয়ে যেতে?” বললেন রাজা।
“I see I shall live the usual period of man’s life, and not be cut off by a violent death.
“আমি বুঝতে পারছি আমি মানুষের স্বাভাবিক আয়ু পর্যন্ত বাঁচব, হঠাৎ সহিংস মৃত্যুর দ্বারা নয়।
But my heart throbs to know one thing: tell me, if you can tell me so much,
কিন্তু আমার হৃদয় ব্যাকুল এক প্রশ্নে: বলো, যদি এত কিছু জানানো সম্ভব হয়,
if Banquo’s issue shall ever reign this kingdom?”
ব্যাঙ্কোর বংশধর কি এই রাজ্যের উপর কখনো শাসন করবে?”
Paragraph 24: The Vision of Banquo’s Line
Here the cauldron sank into the ground, and a noise of music was heard,
এখানে বিশাল কড়াইটি মাটির নিচে ডুবে গেল, আর সুরেলা সঙ্গীতের শব্দ শোনা গেল,
and eight shadows, like kings, passed by Macbeth, and Banquo was the last figure, all smeared with blood, and Banquo smiled at Macbeth.
এবং আটটি ছায়ামূর্তি, যারা রাজাদের মতো দেখাচ্ছিল, ম্যাকবেথের সামনে দিয়ে হেঁটে গেল, এবং শেষ মূর্তিটি ছিল ব্যাঙ্কো—রক্তে মাখা, কিন্তু সে ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছিল।
Banquo bore a glass which showed the figures of many more, and pointed to the images.
ব্যাঙ্কোর হাতে ছিল একটি আয়না, যা আরও অনেক রাজমূর্তি দেখাচ্ছিল, এবং সে সেগুলোর দিকে ইঙ্গিত করছিল।
Macbeth realized that these were the posterity of Banquo, who would reign after him in Scotland.
ম্যাকবেথ বুঝে গেলেন, এরা সবাই ব্যাঙ্কোর বংশধর, যারা তাঁর পরে স্কটল্যান্ডে শাসন করবে।
The three witches danced with a sound of soft music, and making a show of duty and welcome to Macbeth, vanished in the air.
তিন ডাইনিই কোমল সুরের সাথে নাচল, কর্তব্য ও অভ্যর্থনার অভিনয় করল ম্যাকবেথের সামনে, এবং বাতাসে মিলিয়ে গেল।
Paragraph 25: Macduff’s Flight and Macbeth’s Vengeance
The first news that Macbeth got soon after coming out of the witches’ cave was that Macduff, the Thane of Fife,
ম্যাকবেথ ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পর প্রথম যে সংবাদ পেলেন, তা হলো ফাইফের থেইন ম্যাকডাফ—
had fled to England, to join the army which was forming against him under the leadership of Malcolm
ইংল্যান্ডে পালিয়ে গেছেন, মালকমের নেতৃত্বে গঠিত হওয়া এক সেনাবাহিনীতে যোগ দিতে,
to displace Macbeth, and set Malcolm, the right heir, upon the throne of Scotland.
যার উদ্দেশ্য ম্যাকবেথকে অপসারণ করে প্রকৃত উত্তরাধিকারী মালকমকে স্কটল্যান্ডের সিংহাসনে বসানো।
Stung with rage, Macbeth set upon the castle of Macduff.
রাগে উন্মত্ত হয়ে ম্যাকবেথ আক্রমণ চালালেন ম্যাকডাফের প্রাসাদে।
Macduff’s wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered.
ম্যাকডাফ স্কটল্যান্ডে রেখে যাওয়া তাঁর স্ত্রী ও সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হলো।
Paragraph 26: Nobility Turns Against Macbeth
These merciless activities had gradually alienated the nobility from Macbeth.
এই নির্মম কর্মকাণ্ড ধীরে ধীরে ম্যাকবেথকে অভিজাত শ্রেণির থেকে বিচ্ছিন্ন করে দিল।
Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army,
অনেকেই পালিয়ে গেল মালকম ও ম্যাকডাফের সঙ্গে যোগ দিতে, যারা এখন এক শক্তিশালী বাহিনী নিয়ে এগিয়ে আসছিল,
which had been raised in England,
যা ইংল্যান্ডে গঠিত হয়েছিল,
and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part.
এবং বাকিরা গোপনে তাঁদের বিজয় কামনা করলেও, ম্যাকবেথের ভয়ে সক্রিয়ভাবে যোগ দিতে সাহস পেল না।
Everybody hated Macbeth, the tyrant.
সবাই ঘৃণা করত অত্যাচারী ম্যাকবেথকে।
Nobody honoured him, but all suspected him,
কেউ তাঁকে সম্মান করত না, সবাই সন্দেহ করত,
and he began to envy the condition of Duncan, who now slept soundly in his grave, against whom treason had done its worst.
এবং তিনি হিংসা করতে লাগলেন ডানকানের অবস্থাকে, যিনি এখন কবরের শান্তিতে ঘুমিয়ে আছেন, যার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা চূড়ান্ত কাজ করে ফেলেছে।
Neither steel nor poison, domestic malice nor foreign levies, could hurt him any longer.
না তলোয়ার, না বিষ; না ঘরোয়া শত্রুতা, না বিদেশি আক্রমণ—কিছুই আর তাঁকে আঘাত করতে পারবে না।
Paragraph 27: Lady Macbeth’s Death and Macbeth’s Final Days
Meanwhile the Queen, who had been the sole partner in his wickedness,
এদিকে রানি, যিনি তাঁর সমস্ত পাপের একমাত্র সহচরী ছিলেন,
in whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both, passed away.
যাঁর বুকে তিনি মাঝে মাঝে আশ্রয় খুঁজতেন সেই ভয়ানক দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে যা তাদের দু’জনকেই কষ্ট দিত—তিনি মারা গেলেন।
Unable to bear the remorse of guilt she began to suffer from somnambulism and she ultimately died.
অপরাধবোধের ভার সইতে না পেরে তিনি নিদ্রাভ্রমে ভুগতে লাগলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন।
Macbeth was left alone; he grew careless of life and longed for death.
ম্যাকবেথ একা হয়ে গেলেন; জীবনের প্রতি তাঁর আর কোনো আগ্রহ রইল না, মৃত্যুর প্রতীক্ষায় রইলেন।
The near approach of Malcolm’s army roused in him what remained of his ancient courage,
মালকমের সেনাবাহিনীর অগ্রগমন তাঁর মধ্যে যে প্রাচীন সাহসের সামান্য কিছু বাকি ছিল, তা জাগিয়ে তুলল,
and he determined to die with armour on his back.
এবং তিনি সিদ্ধান্ত নিলেন, বর্ম পরে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করবেন।
The hollow promises of the three witches had also filled in him a kind false confidence,
তিন ডাইনির ফাঁপা প্রতিশ্রুতিগুলি তাঁর মনে একপ্রকার ভুয়া আত্মবিশ্বাস জন্ম দিয়েছিল,
and he remembered the prophecies of the spirits that no one born of a woman’s womb could kill him.
এবং তিনি স্মরণ করলেন আত্মাদের সেই ভবিষ্যদ্বাণী, যে কোনও নারী গর্ভজাত মানুষ তাঁকে হত্যা করতে পারবে না।
He also believed in the soothsaying that he could never be vanquished until Birnam wood would come to Dunsinane,
তিনি বিশ্বাস করতেন সেই ভবিষ্যদ্বাণীতেও, যে বিরনাম অরণ্য ডানসিনেইন পাহাড়ে না পৌঁছানো পর্যন্ত তাঁকে পরাজিত করা যাবে না,
which he thought was impossible.
যা তাঁর কাছে ছিল একেবারে অসম্ভব।
So he shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it.
তাই তিনি নিজেকে তাঁর দুর্গে আবদ্ধ করলেন, যা ছিল অদম্য বলে পরিচিত, এবং অপেক্ষা করতে লাগলেন মালকমের আক্রমণের জন্য।
Paragraph 28: The Messenger and the Moving Wood
Finally, a day came, when a messenger approached him, pale and trembling with fear,
অবশেষে সেই দিন এল, যখন এক দূত ম্যাকবেথের কাছে এল—ভয়ে কাঁপতে কাঁপতে, মুখ ফ্যাকাশে হয়ে,
almost unable to report to Macbeth that which he had seen,
এমনকি তিনি যা দেখেছেন, তা ম্যাকবেথকে জানাতেও অক্ষম হয়ে পড়েছিলেন,
and yet he averred that, as he stood on the hill for his watch, he chanced to see the Birnam and perceived the wood to be moving.
তবুও তিনি দৃঢ়ভাবে বললেন, পাহাড়ের উপর প্রহরায় দাঁড়িয়ে হঠাৎ দেখলেন বিরনাম অরণ্য—এবং লক্ষ্য করলেন বন নড়ে চলেছে।
“Liar”, roared Macbeth, “if you speak false, you shall be hanged alive upon the next tree, till famine ends your life.”
“মিথ্যাবাদী!” গর্জে উঠলেন ম্যাকবেথ, “যদি মিথ্যে বলে থাকো, তাহলে তোমাকে পাশের গাছে জীবন্ত ঝুলিয়ে রাখব, যতক্ষণ না অনাহারে মরো।”
Paragraph 29: Doubt and Defiance
By now Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits.
এখন ম্যাকবেথ ডাইনিদের অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক কথাগুলো নিয়ে সন্দেহ করতে শুরু করলেন।
He never feared of being vanquished till Birnam wood should advance towards Dunsinane, and now the wood did move.
তিনি ভাবেননি তিনি পরাজিত হবেন, যতক্ষণ না বিরনাম অরণ্য ডানসিনেইনের দিকে অগ্রসর হয়—এবং এখন বন সত্যিই অগ্রসর হচ্ছে।
“However,” said Macbeth, “if this which he vouches be true, let us take arms and move out.
“তবুও,” বললেন ম্যাকবেথ, “যদি এই কথাটি সত্য হয়, তাহলে অস্ত্র তুলে নিই এবং বেরিয়ে পড়ি।
There is no fleeing from hence, nor staying in here. I begin to be weary of the sun, and wish my life is at an end.”
এখান থেকে পালানোরও উপায় নেই, আর এখানে থাকা তো অসম্ভব। আমি সূর্যের আলোতেও ক্লান্ত হয়ে গেছি, চাই জীবন শেষ হয়ে যাক।”
Saying these he sallied forth upon the besiegers who had now reached the castle.
এই কথা বলে তিনি বেরিয়ে পড়লেন দুর্গ ঘিরে রাখা শত্রুদের মোকাবিলায়, যারা ইতিমধ্যেই দুর্গের কাছাকাছি পৌঁছে গেছে।
Paragraph 30: The Riddle of the Moving Forest
The strange sight of the moving wood was easily solved.
এই অদ্ভুত চলমান বন দৃশ্যের সহজ ব্যাখ্যা ছিল।
When the besieging army advanced towards the castle through the wood of Birnam,
যখন অবরোধকারী বাহিনী বিরনাম অরণ্যের মধ্য দিয়ে দুর্গের দিকে অগ্রসর হচ্ছিল,
Malcolm, like an astute general, instructed all his soldiers to hew down a bough and bear it before them
তখন মালকম, একজন বিচক্ষণ সেনাপতির মতো, তাঁর সৈন্যদের নির্দেশ দিলেন গাছের একটি ডাল কেটে হাতে রাখার জন্য,
so that they could conceal the actual number of invaders to Macbeth.
যাতে ম্যাকবেথ শত্রুদের প্রকৃত সংখ্যা জানতে না পারেন।
This marching of soldiers with boughs in their hands had appeared, from a distance, like a moving wood,
এইভাবে সৈন্যরা হাতে ডাল নিয়ে এগোতে থাকায়, দূর থেকে তা চলমান অরণ্যের মতো দেখায়,
and the messenger was evidently frightened.
আর দূত তখন ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন।
Thus the words of the spirits brought to pass, in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence.
এভাবে আত্মারা যা বলেছিল, তা সত্যি হল—তবে এক ভিন্ন অর্থে, যেটি ম্যাকবেথ বুঝতে পারেননি—ফলে তাঁর আত্মবিশ্বাস চূর্ণ হয়ে গেল।
Paragraph 31: The Duel with Macduff
A fierce skirmish took place, in which Macbeth slaughtered all those who challenged him,
এক তীব্র যুদ্ধ শুরু হল, যেখানে ম্যাকবেথ যাঁরা তাঁকে চ্যালেঞ্জ করছিল, তাঁদের সবাইকে হত্যা করলেন,
until he faced Macduff, and remembering the caution of the spirit who had counselled him to stay away from the Thane of Fife,
যতক্ষণ না তিনি মুখোমুখি হলেন ম্যাকডাফের, তখন তিনি স্মরণ করলেন সেই আত্মার সাবধানবাণী—ফাইফের থেইন থেকে দূরে থাকতে বলেছিল।
he would have turned back, but Macduff who had been seeking him through the whole fight, opposed his turning,
তিনি ফিরে যেতে চাইছিলেন, কিন্তু ম্যাকডাফ, যিনি সারাক্ষণ তাঁকে খুঁজছিলেন, তাঁর সরে যাওয়ায় বাধা দিলেন,
and a fierce contest ensued.
এবং এক তীব্র দ্বন্দ্ব শুরু হল।
Macduff reproached him and called him a tyrant, murderer, hell-hound and a villain
ম্যাকডাফ তাঁকে ভর্ৎসনা করে বললেন, “তুমি একজন অত্যাচারী, হত্যাকারী, নরকের শৃগাল, এক ঘৃণ্য অপরাধী”
for brutally slaughtering his wife and his innocent children by hired murderers.
কারণ তিনি ভাড়াটে খুনিদের দিয়ে তাঁর স্ত্রী ও নিষ্পাপ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছেন।
Then Macbeth remembered the words of the spirit, and boldly proclaimed, “I bear a charmed life which must not yield to a man born naturally of a woman.”
তখন ম্যাকবেথ আত্মার কথা মনে করে সাহসের সঙ্গে ঘোষণা করলেন, “আমি এক সুরক্ষিত জীবনধারী, আমাকে কেউ পরাজিত করতে পারবে না, যতক্ষণ না সে একজন প্রকৃত নারীজাত মানুষ হয়।”
At this Macduff snubbed him and declared that he was never, as the ordinary man is naturally born, but was untimely taken out from his mother’s womb.
এ কথা শুনে ম্যাকডাফ তাঁকে অপমান করে বললেন, “আমি কোনও সাধারণভাবে জন্মানো মানুষ নই—আমাকে আমার মায়ের গর্ভ থেকে আগেভাগেই কেটে বের করা হয়েছে।”
Paragraph 32: Macbeth’s Fall and Malcolm’s Coronation
Macbeth lost his strength and resoluteness.
ম্যাকবেথ তাঁর সাহস ও স্থিরতা হারালেন।
He lamented, in future a man should never believe the lying equivocations of witches and juggling spirits,
তিনি আক্ষেপ করলেন—ভবিষ্যতে কেউ যেন কখনো ডাইনিদের মিথ্যে দ্ব্যর্থবোধক কথায় বিশ্বাস না করে,
who deceive us in words that have double meanings; and while they keep their promise literally, they disappoint us by providing different meanings.
যারা এমনভাবে প্রতিশ্রুতি রাখে, যেন তা পূর্ণ হয়েছে, অথচ বাস্তবে অর্থ ভিন্ন করে প্রতারণা করে।
He then refused to fight against Macduff.
এরপর তিনি ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করলেন।
Macduff who abhorred him, scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant,
ম্যাকডাফ, যিনি তাঁকে ঘৃণা করতেন, ঘৃণাভরে বললেন—তাঁকে বন্দি করে জনসাধারণের সামনে প্রদর্শন করা হবে এক অত্যাচারী হিসেবে,
quite like the way monsters are displayed.
যেমন করে জন্তু জানোয়ারদের প্রদর্শন করা হয়।
“Never.” said Macbeth, “I will not live to kiss the ground before young Malcolm’s feet.”
“কখনও না,” বললেন ম্যাকবেথ, “আমি বাঁচব না যাতে তরুণ মালকমের পায়ের কাছে মাটিতে চুমু খাই।”
His valiance returned with despair and he threw upon Macduff
নিরাশার সঙ্গে তাঁর সাহস ফিরে এল, এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন ম্যাকডাফের উপর,
who after a great struggle overpowered him and severed his head
যিনি দীর্ঘ লড়াইয়ের পর তাঁকে পরাজিত করে তাঁর মস্তক কেটে নিলেন,
and presented it to the young and lawful new king.
এবং সেই মস্তক তরুণ ও বৈধ রাজা মালকমের সামনে উপস্থাপন করলেন।
Malcolm, then, ascended the throne amid acclamations of the noblemen and the people of Scotland.
তারপর মালকম সকল অভিজাত ও স্কটিশ জনগণের উল্লাসের মধ্যে সিংহাসনে আরোহণ করলেন।
✍️ অফলাইন ইংরাজী ক্লাস
CLASS - XI[NOTE : নিচে 50 টা MCQ দেওয়া আছে, বাংলায় explanation সহ]
নিচে প্রতিটা লাইনের বঙ্গানুবাদ দেওয়া আছে
Macbeth – William Shakespeare
Leaderboard So Far
| Pos. | Name | Score | Points |
|---|---|---|---|
| 1 | Soham | 100 % | 50 / 50 |
| 2 | Chanda saha | 98 % | 49 / 50 |
| 3 | Pawan | 96 % | 48 / 50 |
| 4 | P | 94 % | 47 / 50 |
| 5 | Mayukh | 94 % | 47 / 50 |
| 6 | Sayantan Sarkar | 94 % | 47 / 50 |
| 7 | Nandini ghosh | 90 % | 45 / 50 |
| 8 | Boni | 88 % | 44 / 50 |
| 9 | Hmm | 22 % | 11 / 50 |
| 10 | Subrata | 0 % | 0 / 50 |
| 11 | admin | 0 % | 0 / 50 |
| 12 | admin | 0 % | 0 / 50 |
Amarnath by Sister Nivedita
থেকে বাকি পোস্টগুলি
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎
-
✴︎