Riders to the Sea by J. M. Synge
West Bengal HS Class 12 English 3rd Semester
“Riders to the Sea” (J.M. Synge)
পাঠের ধরণ:
3rd Semester: 👉 শুধুমাত্র MCQ, SAQ (Short Answer Question) এবং Objective type প্রশ্ন।
4th Semester: 👉 থাকবে Descriptive (Long Question Answer)।
📖 সংক্ষিপ্ত সারাংশ
👉 এটি একটি একাঙ্কিকা ট্রাজেডি (One-act tragedy)।
👉 আইরিশ লেখক J.M. Synge এই নাটকটি লেখেন।
👉 আইরিশ দ্বীপ Inishmaan-এর এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় লেখা।
👉 নাটকটি প্রথম 1904 সালে ডাবলিনের Molesworth Hall-এ মঞ্চস্থ হয়।
👉 নাটকটি একটি দরিদ্র মৎস্যজীবী পরিবারের করুণ পরিণতির কাহিনি।
👉 মূল চরিত্র Maurya নামের এক বৃদ্ধা মায়ের ছয় ছেলেই সমুদ্রে প্রাণ হারায়। এই নাটকে মানুষের নিয়তির কাছে অসহায়তা এবং প্রকৃতির নিষ্ঠুরতা ফুটে উঠেছে।
👉 সর্বশেষ Bartley-ও সমুদ্রে প্রাণ হারায়।
আইরিশ লেখক J.M. Synge রচিত “Riders to the Sea” একটি সংক্ষিপ্ত একাঙ্কিকা ট্রাজেডি। নাটকটির শুরু হয় একটি ছোট ঘরের ভিতরে। এই ঘরটিই হচ্ছে Maurya-র বাড়ি। ঘরটিতে Cathleen এবং Nora নামে দুই বোন রয়েছে। তারা দুজনে বসে কথা বলছে এবং একে অপরকে সাহায্য করছে।
Nora তার কাছে একটি কাপড় নিয়ে আসে, যা Michael-এর মৃতদেহের সঙ্গেই পাওয়া গিয়েছে। তারা বুঝতে চেষ্টা করে এটি সত্যিই Michael-এর কাপড় কিনা। কারণ Michael বহুদিন আগে সমুদ্রে হারিয়ে গিয়েছে। এই সময় বাড়িতে Maurya-কে কিছু না জানিয়ে তারা বিষয়টি গোপন রাখে।
নাটকের সূচনা থেকেই সমুদ্রের ভয়াবহতা এবং নিয়তির নিষ্ঠুরতা প্রকাশ পেতে থাকে। নাটকের এই প্রারম্ভিক অংশেই বোঝা যায় যে, সমুদ্র এই পরিবারের জীবন থেকে একে একে সব পুরুষ সদস্য কেড়ে নিচ্ছে।
এই সূচনা নাটকের টানটান উত্তেজনা, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ দুর্ঘটনার ইঙ্গিত তৈরি করে। এখান থেকেই মূল কাহিনি ধীরে ধীরে এগিয়ে যায় এবং নাটকের ট্রাজেডির আবহ তৈরি হয়।
PERSONS
MAURYA (an old woman)…… Honor Lavelle
BARTLEY (her son)………. W. G. Fay
CATHLEEN (her daughter)…. Sarah Allgood
NORA (a younger daughter).. Emma Vernon
MEN AND WOMEN
SCENE.
An Island off the West of Ireland.
(Cottage kitchen, with nets, oil-skins, spinning wheel, some new boards standing by the wall, etc. Cathleen, a girl of about twenty, finishes kneading cake, and puts it down in the pot-oven by the fire; then wipes her hands, and begins to spin at the wheel. Nora, a young girl, puts her head in at the door.)
NORA.
In a low voice.—Where is she?
CATHLEEN.
She’s lying down, God help her, and may be sleeping, if she’s able.
[Nora comes in softly, and takes a bundle from under her shawl.]
CATHLEEN.
Spinning the wheel rapidly.—What is it you have?
NORA.
The young priest is after bringing them. It’s a shirt and a plain stocking were got off a drowned man in Donegal.
[Cathleen stops her wheel with a sudden movement, and leans out to listen.]
NORA.
We’re to find out if it’s Michael’s they are, some time herself will be down looking by the sea.
CATHLEEN.
How would they be Michael’s, Nora. How would he go the length of that way to the far north?
NORA.
The young priest says he’s known the like of it. “If it’s Michael’s they are,” says he, “you can tell herself he’s got a clean burial by the grace of God, and if they’re not his, let no one say a word about them, for she’ll be getting her death,” says he, “with crying and lamenting.”
[The door which Nora half closed is blown open by a gust of wind.]
CATHLEEN.
Looking out anxiously.—Did you ask him would he stop Bartley going this day with the horses to the Galway fair?
NORA.
“I won’t stop him,” says he, “but let you not be afraid.
Herself does be saying prayers half through the night, and the Almighty God won’t leave her destitute,” says he, “with no son living.” .”
CATHLEEN.
Is the sea bad by the white rocks, Nora?
NORA.
Middling bad, God help us. There’s a great roaring in the west, and it’s worse it’ll be getting when the tide’s turned to the wind.
[She goes over to the table with the bundle.]
Shall I open it now?
CATHLEEN.
Maybe she’d wake up on us, and come in before we’d done.
[Coming to the table.]
It’s a long time we’ll be, and the two of us crying.
`NORA.
`Goes to the inner door and listens.—She’s moving about on the bed. She’ll be coming in a minute.
CATHLEEN.
Give me the ladder, and I’ll put them up in the turf-loft, the way she won’t know of them at all, and maybe when the tide turns she’ll be going down to see would he be floating from the east.
[They put the ladder against the gable of the chimney; Cathleen goes up a few steps and hides the bundle in the turf-loft. Maurya comes from the inner room.]
MAURYA.
Looking up at Cathleen and speaking querulously.—Isn’t it turf enough you have for this day and evening?
CATHLEEN.
There’s a cake baking at the fire for a short space. [Throwing down the turf] and Bartley will want it when the tide turns if he goes to Connemara.
[Nora picks up the turf and puts it round the pot-oven.]
MAURYA.
Sitting down on a stool at the fire.—He won’t go this day with the wind rising from the south and west. He won’t go this day, for the young priest will stop him surely.
NORA.
He’ll not stop him, mother, and I heard Eamon Simon and Stephen Pheety and Colum Shawn saying he would go.
MAURYA.
Where is he itself?
NORA.
He went down to see would there be another boat sailing in the week, and I’m thinking it won’t be long till he’s here now, for the tide’s turning at the green head, and the hooker’ tacking from the east.
CATHLEEN.
I hear some one passing the big stones.
NORA.
Looking out.—He’s coming now, and he’s in a hurry.
BARTLEY.
Comes in and looks round the room. Speaking sadly and quietly.—Where is the bit of new rope, Cathleen, was bought in Connemara?
CATHLEEN.
Coming down.—Give it to him, Nora; it’s on a nail by the white boards. I hung it up this morning, for the pig with the black feet was eating it.
NORA.
Giving him a rope.—Is that it, Bartley?
MAURYA.
You’d do right to leave that rope, Bartley, hanging by the boards [Bartley takes the rope]. It will be wanting in this place, I’m telling you, if Michael is washed up to-morrow morning, or the next morning, or any morning in the week, for it’s a deep grave we’ll make him by the grace of God.
BARTLEY.
Beginning to work with the rope.—I’ve no halter the way I can ride down on the mare, and I must go now quickly. This is the one boat going for two weeks or beyond it, and the fair will be a good fair for horses I heard them saying below.
✍️ অফলাইন ইংরাজী ক্লাস
CLASS - XI[NOTE : নিচে (20+44) টা MCQ দেওয়া আছে, বাংলায় explanation সহ]
নিচে প্রতিটা লাইনের বঙ্গানুবাদ দেওয়া আছে
Riders to the Sea by J. M. Synge – Part 1 – Third Semester Class 12
এই টপিক থেকে প্র্যাক্টিস কুইজে অংশ নিতে নিচে দেওয়া বক্স এ start button এ ক্লিক করুন।
বঙ্গানুবাদ :
SCENE: AN ISLAND OFF the West of Ireland.
দৃশ্যপট: আয়ারল্যান্ডের পশ্চিম দিকের এক সমুদ্রদ্বীপ।
(Cottage kitchen, with nets, oil-skins, spinning wheel, some new boards standing by the wall, etc. Cathleen, a girl of about twenty, finishes kneading cake, and puts it down in the pot-oven by the fire; then wipes her hands, and begins to spin at the wheel. NORA, a young girl, puts her head in at the door.)
(কুটিরের রান্নাঘর, মাছ ধরার জাল, জল-প্রতিরোধী তৈলাক্ত কাপড়, চরকা, দেয়ালে হেলানো কিছু নতুন তক্তা, ইত্যাদি। ক্যাথলিন, বছর কুড়ির একটি মেয়ে, কেকের মিশ্রণ মাখা শেষ করে, জ্বলতে থাকা উনুনের উপর সেটিকে চাপিয়ে দেয়, তারপর চরকা ঘোরাতে শুরু করে। নোরা, এক অল্প বয়সী মেয়ে, দরজা দিয়ে উঁকি দেয়।)
NORA: [In a low voice.] Where is she?
নোরা: (মৃদু কণ্ঠে) উনি কোথায়?
CATHLEEN: She’s lying down, God help her, and may be sleeping, if she’s able.
ক্যাথলিন: তিনি শুয়ে আছেন, ঈশ্বর সহায় হোন; হয়তো ঘুমোতেও পারেন, যদি তাঁর পক্ষে সম্ভব হয়।
[Nora comes in softly, and takes a bundle from under her shawl.]
(নোরা ধীরে ধীরে ঢুকে পড়ে, তারপর তার শালের ভেতর থেকে একটি পুটুলি বের করে।)
CATHLEEN: [Spinning the wheel rapidly.] What is it you have?
ক্যাথলিন: (দ্রুত চরকা ঘোরাতে ঘোরাতে) তোমার কাছে ওটা কী?
NORA: The young priest is after bringing them. It’s a shirt and a plain stocking were got off a drowned man in Donegal.
নোরা: নবীন যাজক এগুলো নিয়ে এসেছেন। এই জামাটি আর সাদামাটা মোজাটি ডনেগালে ডুবে যাওয়া এক ব্যক্তির দেহ থেকে পাওয়া গেছে।
[Cathleen stops her wheel with a sudden movement, and leans out to listen.]
(হঠাৎ ঝাঁকুনি দিয়ে ক্যাথলিন চরকাটি থামিয়ে দেয়, আর শোনবার জন্য ঝুঁকে পড়ে)
NORA: We’re to find out if it’s Michael’s they are, some time herself will be down looking by the sea.
নোরা: আমাদের নির্ণয় করতে হবে এগুলো মাইকেলের কিনা। কখনো- কখনো তিনি নেমে গিয়ে সমুদ্রের দিকে চেয়ে থাকছেন।
CATHLEEN: How would they be Michael’s, Nora. How would he go the length of that way to the far north?
ক্যাথলিন: নোরা, কীভাবে এগুলো মাইকেলের হতে পারে? এত দূরত্ব পেরিয়ে ওই সুদূর উত্তর দিকে সে কী করে যাবে?
NORA: The young priest says he’s known the like of it. “If it’s Michael’s they are,” says he, “you can tell herself he’s got a clean burial by the grace of God, and if they’re not his, let no one say a word about them, for she’ll be getting her death,” says he, “with crying and lamenting.”
নোরা: নবীন যাজক বললেন এমন ধরনের ঘটনার কথা তিনি জানেন। “যদি এগুলো মাইকেলের হয়,” তিনি বললেন, “তুমি তাঁকে বলতে পার ঈশ্বরের কৃপায় ওর ঠিকঠাক সমাধি হয়েছে, আর এগুলো ওর না হলে, এগুলো নিয়ে কারোর কোনো কথা বলার দরকার নেই,কারণ উনি নিজের মৃত্যু ডেকে আনবেন”, তিনি বললেন, “কেঁদে কেঁদে আর বিলাপ করে করে।”
[The door which Nora half closed is blown open by a gust of wind.]
(যে দরজাটা নোরা আধ-ভেজানো অবস্থায় রেখে এসেছিলো দমকা হাওয়ায় সেটা দুম করে খুলে যায়।)
CATHLEEN: [Looking out anxiously.] Did you ask him would he stop Bartley going this day with the horses to the Galway fair?
ক্যাথলিন: (উদ্বিগ্ন হয়ে বাইরে তাকিয়ে) তুই কি ওঁকে জিজ্ঞেস করেছিস, উনি কি বার্টলিকে ঘোড়া নিয়ে গলওয়ে মেলারহাটে যেতে বারণ করবেন?
NORA: “I won’t stop him,” says he, “but let you not be afraid. Herself does be saying prayers half through the night, and the Almighty God won’t leave her destitute,” says he, “with no son living.”
নোরা: “আমি তাকে বারণ করব না”, তিনি বললেন, “কিন্তু তোমরা ভীত হয়ো না। উনি নিজেও তো অর্ধেক রাত জুড়ে প্রার্থনা করছেন, আর সর্বশক্তিমান ঈশ্বর ওঁকে সর্বস্বান্ত করবেন না”, তিনি বললেন, “কোনো পুত্রসন্তানকেই বাঁচিয়ে না রেখে”। .
CATHLEEN: Is the sea bad by the white rocks, Nora?
ক্যাথলিন: সাদা পাহাড়ের ওই দিকটায় সমুদ্রের অবস্থা কি খুব খারাপ, নোরা ?
NORA: Middling bad, God help us. There’s a great roaring in the west, and it’s worse it’ll be getting when the tide’s turned to the wind. [She goes over to the table with the bundle.] Shall I open it now?
নোরা: মোটামুটি খারাপই, ঈশ্বর কৃপা করুন। পশ্চিম দিকে তুমুল গর্জন হচ্ছে, জোয়ারের ঢেউয়ের সথে ঝড়ের ধাক্কায় সেটা আরও খারাপ হয়ে উঠবে। (সে পুটুলিটা নিয়ে টেবিলের দিকে যায়।) আমি কি এটা খুলবো এখন?
CATHLEEN: Maybe she’d wake up on us, and come in before we’d done. [Coming to the table.] It’s a long time we’ll be, and the two of us crying.
ক্যাথলিন: আমাদের কাজের মাঝেই যদি তিনি ‘জেগে ওঠেন, আর কাজ শেষ হওয়ার আগেই যদি এখানে চলে আসেন। (টেবিলের দিকে এগিয়ে এসে।) আমাদের তো সময় লাগবে, তাছাড়া দুজনেই তো কাঁদতে থাকব।
NORA: [Goes to the inner door and listens.] She’s moving about on the bed. She’ll be coming in a minute.
নোরা: (ভেতরের দরজার কাছে গিয়ে কান পেতে শোনে) বিছানার উপর তিনি নড়াচড়া করছেন। এক্ষুনি তিনি এসে পড়বেন ।
CATHLEEN: Give me the ladder, and I’ll put them up in the turf-loft, the way she won’t know of them at all, and maybe when the tide turns she’ll be going down to see would he be floating from the east. [They put the ladder against the gable of the chimney; Cathleen goes up a few steps and hides the bundle in the turf-loft. Maurya comes from the inner room.]
ক্যাথলিন: মইটা দে, এগুলো ছাদের নীচের ঘাস রাখার মাচায় রেখে দিই, তাহলে তিনি কিছুই জানতে পারবেন না, হয়তো জোয়ার এলে নীচে নেমে গিয়ে তিনি দেখবেন পূর্ব দিক থেকে সে ভেসে আসছে কিনা। (তারা চিমনির কোনায় মই রাখে; ক্যাথলিন কয়েক ধাপ উঠে পুটুলিটা ঘাস রাখা মাচায় লুকিয়ে ফেলে। ভেতরের ঘর থেকে মরিয়া বেরিয়ে আসেন।)
MAURYA: [Looking up at Cathleen and speaking querulously.] Isn’t it turf enough you have for this day and evening?
মরিয়া: (ক্যাথলিনের দিকে চোখ তুলে অনুযোগের সুরে কথা বলেন। আজকের দিন এবং সন্ধ্যার জন্য যথেষ্ট ঘাসের চাবড়া কি এখানে নেই?
CATHLEEN: There’s a cake baking at the fire for a short space. [Throwing down the turf] and Bartley will want it when the tide turns if he goes to Connemara.
ক্যাথলিন: আগুনে অল্প সময়ে তৈরির জন্য কেক বসানো হয়েছে (ঘাসের দলা ছুড়ে নীচে ফেলে) আর জোয়ার এলে বার্টলি যদি কনেমারা যায় ওর এটা লাগবে।
[Nora picks up the turf and puts it round the pot-oven.]
(নোরা ঘাসের দলাগুলো তুলে উনুনের চারদিকে রাখে।)
MAURYA: [Sitting down on a stool at the fire.] He won’t go this day with the wind rising from the south and west. He won’t go this day, for the young priest will stop him surely.
মরিয়া: (উনুনের আগুনের পাশে একটা টুলের উপর বসে) যে ভাবে দক্ষিণ আর পশ্চিম দিক থেকে ঝড় উঠছে আজ ও যাবে না। ও আজ যাবে না, কারণ নবীন যাজক নিশ্চয় ওকে বিরত করবে।
NORA: He’ll not stop him, mother, and I heard Eamon Simon and Stephen Pheety and Colum Shawn saying he would go.
নোরা: তিনি ওকে বিরত করবেন না, মা; তাছাড়া আমি ইমন সাইমন, স্টিফেন ফিটি, কোলাম শনকে বলতে শুনেছি ও যাবে।
MAURYA: Where is he itself?
মরিয়া: ও আছেটা কোথায় ?
NORA: He went down to see would there be another boat sailing in the week, and I’m thinking it won’t be long till he’s here now, for the tide’s turning at the green head, and the hooker’ tacking from the east.
নোরা: ও খোঁজ নিয়ে দেখতে গেছে এই সপ্তাহে আর কোনো নৌকা ছাড়বে কিনা, আমার মনে হয় না এখানে আসতে এখন ওর বেশি দেরি হবে। সবুজ দ্বীপের ওদিকে জোয়ারের জল বাড়ছে, আর নৌকাটা পুবদিক থেকে ঘুরে এদিকেই আসছে।
CATHLEEN: I hear some one passing the big stones.
ক্যাথলিন: বড় পাথরগুলো পেরিয়ে কেউ আসছে শুনতে পাচ্ছি।
NORA: [Looking out.] He’s coming now, and he’s in a hurry.
নোরা : (বাইরে তাকিয়ে) ও এখন আসছে, খুব ব্যস্ত ও।
BARTLEY: [Comes in and looks round the room. Speaking sadly and quietly.] Where is the bit of new rope, Cathleen, was bought in Connemara?
বার্টলি: (ঘরের ভেতরে ঢোকে এবং ঘরের এদিকে ওদিকে তাকায়। বিষন্ন ও শান্তভাবে কথা বলে।) ক্যাথলিন, কনেমারা থেকে কেনা নতুন দড়িটা কোথায় ?
CATHLEEN: [Coming down.] Give it to him, Nora; it’s on a nail by the white boards. I hung it up this morning, for the pig with the black feet was eating it.
ক্যাথলিন: (নেমে এসে।) নোরা ওকে ওটা দাও, সাদা পাটাতনের কাছে পেরেক থেকে ওটা ঝুলছে। আমি সকালে ওটা ঝুলিয়ে রেখেছিলাম, কালো-পা শুকরটা ওটা চিবোচ্ছিলো।
NORA: [Giving him a rope.] Is that it, Bartley?
নোরা: (বার্টলিকে একটা দড়ি দিয়ে।) বার্টলি, এটাই তো?
MAURYA: You’d do right to leave that rope, Bartley, hanging by the boards [Bartley takes the rope]. It will be wanting in this place, I’m telling you, if Michael is washed up tomorrow morning, or the next morning, or any morning in the week, for it’s a deep grave we’ll make him by the grace of God.
মরিয়া: দড়িটা ওখানে রেখে দিলেই ভালো করবে, বার্টলি, পাটাতনের পাশে ঝোলানো অবস্থায় (বার্টলি দড়িটা নেয়)। এখানে ওটার দরকার পড়বে, আমি বলছি, মাইকেল যদি ভেসে ওঠে আগামীকাল সকালে, অথবা পরদিন সকালে, অথবা এই সপ্তাহের যে কোনো সকালে; ঈশ্বরের কৃপায় আমরা ওর জন্য একটা সুগভীর সমাধির ব্যবস্থা করব।
BARTLEY: [Beginning to work with the rope.] I’ve no halter the way I can ride down on the mare, and I must go now quickly. This is the one boat going for two weeks or beyond it, and the fair will be a good fair for horses I heard them saying below.
বার্টলি: (দড়িটা নিয়ে কাজ করতে করতে।) আমার কাছে ঘোড়া চালানোর লাগাম-দড়ি নেই, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আগামী দু- সপ্তাহ বা তারও বেশি সময়ের মধ্যে এই একটা নৌকাই ছাড়বে। লোকে নীচে বলাবলি করছিল ঘোড়া কেনাবেচার জন্য এই মেলার হাটটা খুব ভালো একটা হাট হবে।
আমাদের বিভিন্ন অফলাইন কোর্স সম্পর্কে বিষদে জানতে নিচে দেওয়া লিংক ক্লিক করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে – Sahajpath Classes Contact
MORE FROM ENGLISH CLASS 12 TEXTBOOK
- Riders to the Sea by J. M. Synge – MCQ WITH EXPLANATION: Based on the “SECOND PAGE”
- Riders to the Sea by J. M. Synge – MCQ WITH EXPLANATION: Based on the “FIRST PAGE”
- The Night Train at Deoli by RUSKIN BOND class 12
- Strong Roots by APJ Abdul Kalam class 12
- Ulysses by Alfred Lord Tennyson class 12
- Riders to the Sea by J. M. Synge – Part 4 – Last Part
- The Bet – Anton Chekhov – MCQ with explanation of Part 01
- Our Casuarina Tree by Toru Dutt
- Mock Test on “Riders to the Sea” by J.M. Synge
- Riders to the Sea by J. M. Synge – Part 3 – Third Semester Class 12
- Riders to the Sea by J. M. Synge – Part 2 – Third Semester Class 12
- Riders to the Sea by J. M. Synge – Part 1 – Third Semester Class 12